হরমুজ প্রণালি সংকট অবসানের কোনো সম্ভাবনা দেখছি না: জন কিরবি
https://parstoday.ir/bn/news/world-i162306-হরমুজ_প্রণালি_সংকট_অবসানের_কোনো_সম্ভাবনা_দেখছি_না_জন_কিরবি
পার্সটুডে-যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক মুখপাত্র জন কিরবি বলেছেন, ইরানিরা যখনই আলোচনার টেবিলে বসেছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর বোমা হামলা চালিয়েছে।
(last modified 2026-08-19T11:54:23+00:00 )
আগস্ট ১৯, ২০২৬ ১৫:২৫ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক মুখপাত্র জন কিরবি
    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক মুখপাত্র জন কিরবি

পার্সটুডে-যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক মুখপাত্র জন কিরবি বলেছেন, ইরানিরা যখনই আলোচনার টেবিলে বসেছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর বোমা হামলা চালিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের কাছে যুদ্ধের অবসান ঘটানো এবং হরমুজ প্রণালিতে সৃষ্ট সংকট থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর কৌশল নেই।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের সমালোচনা করে জন কিরবি বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আস্থা নেই। এই পরিস্থিতি প্রায় ৫০ বছর ধরে চলছে। তবে এখন দুই দেশের মধ্যে আস্থা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, কারণ তারা যখনই আলোচনার টেবিলে বসে, যুক্তরাষ্ট্র তাদের ওপর বোমা হামলা চালায়।”

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে সৃষ্ট সংকটের অবসান এবং যুদ্ধ শেষ করার জন্য ওয়াশিংটনের কোনো সুস্পষ্ট কৌশল নেই।

ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধের কঠোর সমালোচনা করে সাবেক এই মার্কিন কর্মকর্তা বলেন, “যুদ্ধ শেষ করার কোনো কৌশল ছিল না। কোনো বাস্তব পরিকল্পনাও ছিল না। তারা বিশ্বাস করেছিল, কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই শাসনব্যবস্থা পরিবর্তন করা যাবে এবং সবকিছু ভেনেজুয়েলার মতো শেষ হয়ে যাবে।”

কিরবি আরও বলেন, “এই যুদ্ধ কয়েক মাস ধরে চলতে পারে-এমন কোনো দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা ছিল না। এর একটি উদাহরণ হলো, অঞ্চলে মোতায়েন জাহাজগুলোর জন্য খাদ্য, রসদ ও অস্ত্র পুনরায় সরবরাহের সমস্যা। এখন তাদের সমুদ্রেই এসব কাজ করতে হচ্ছে, কারণ জাহাজগুলোকে রসদ পুনরায় সংগ্রহের জন্য বন্দরে নেওয়া যাচ্ছে না। কারণ বন্দরগুলো নিরাপদ নয়।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন