ইরানের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন যুদ্ধ বন্ধ করুন: ট্রাম্পকে জার্মান অর্থমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i162624-ইরানের_বিরুদ্ধে_দায়িত্বজ্ঞানহীন_যুদ্ধ_বন্ধ_করুন_ট্রাম্পকে_জার্মান_অর্থমন্ত্রী
পার্সটুডে- ইরানের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল।
(last modified 2026-08-29T10:14:19+00:00 )
আগস্ট ২৯, ২০২৬ ১৫:২৮ Asia/Dhaka
  • জার্মান অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল
    জার্মান অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল

পার্সটুডে- ইরানের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল।

জার্মানির অর্থমন্ত্রী ও উপ-চ্যান্সেলর লার্স ক্লিংবাইল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এই আহ্বান জানান। আগামী সপ্তাহে জি-২০ সম্মেলনে অংশ নিতে তাঁর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।

জার্মান টেলিভিশন চ্যানেল ‘এআরডি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিংবাইল বলেন, “এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, যা আমাদেরকে যুক্তরাষ্ট্রের কাছেও পৌঁছে দিতে হবে, আর তাহলো- এই যুদ্ধ বন্ধ করুন।”

তিনি জ্বালানির মূল্য বৃদ্ধির জন্যও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন। ক্লিংবাইল বলেন, “এর দায় ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব আমরা জ্বালানি স্টেশনগুলোতে অনুভব করছি।”

জি-২০-এর সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা আগামী সোমবার ও মঙ্গলবার উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যের অ্যাশভিলে বৈঠকে বসবেন। বছরের শেষ দিকে মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন