আইএইএ'র পক্ষ থেকে ইরানকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i162982-আইএইএ'র_পক্ষ_থেকে_ইরানকে_নিরাপত্তার_নিশ্চয়তা_দিতে_হবে_রাশিয়া
পার্সটুডে- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অব গভর্নরসের বৈঠকে রাশিয়ার প্রতিনিধি বলেছেন, ইরানে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করতে চাইলে সংস্থাটির পক্ষ থেকে তেহরানকে বাস্তব ও কার্যকর নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
(last modified 2026-09-10T13:00:51+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৫:১৫ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

পার্সটুডে- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অব গভর্নরসের বৈঠকে রাশিয়ার প্রতিনিধি বলেছেন, ইরানে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করতে চাইলে সংস্থাটির পক্ষ থেকে তেহরানকে বাস্তব ও কার্যকর নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।

পার্সটুডে জানিয়েছে, ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ আজ বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পক্ষ থেকে ইরানকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “রাশিয়া জোর দিয়ে বলছে, ইরানে পূর্ণাঙ্গ যাচাই কার্যক্রম পুনরায় শুরু করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে হবে। নিশ্চয়তাটা হবে এমন যে, তারা আর আবার সামরিক শক্তি ব্যবহার করবে না এবং সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দেবে না।”

রুশ এই কূটনীতিক বলেন, আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ ধরনের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করতে গঠনমূলক ভূমিকা রাখতে পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উলিয়ানভ জানান, চলমান সংকটপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি সত্ত্বেও তেহরান সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটেই আইএইএর পরিদর্শন পরিচালনার অনুমতি দিতে সম্মত হয়েছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।