যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধির পর ইউরোপীয়দের দ্বারস্থ ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i163610-যুক্তরাষ্ট্রে_ডিজেলের_দাম_বৃদ্ধির_পর_ইউরোপীয়দের_দ্বারস্থ_ট্রাম্প
পার্সটুডে- ইরানের বিরুদ্ধে অকারণ ও দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধির পর, মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়দের দ্বারস্থ হয়েছেন।
(last modified 2026-10-02T14:33:30+00:00 )
অক্টোবর ০২, ২০২৬ ২০:৩০ Asia/Dhaka
  • •	মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- ইরানের বিরুদ্ধে অকারণ ও দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধির পর, মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়দের দ্বারস্থ হয়েছেন।

পার্সটুডের প্রতিবেদনে ইরনার বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন: «আমি হয়তো ইউরোপীয়দের কাছে তাদের জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়ার আহ্বান জানাব।»

ইরানের বিরুদ্ধে যুদ্ধের অর্থনৈতিক পরিণতি সামাল দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন: 'দাম কমছে। আমরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সবচেয়ে খারাপ পরিসংখ্যান উত্তরাধিকারসূত্রে পেয়েছিলাম এবং আমরা সেগুলো কমিয়ে আনছি।'

জনমত জরিপে ব্যাপক জনপ্রিয়তা হ্রাসের মুখে থাকা ট্রাম্প দাবি করেন: আজ যদি আমি নির্বাচনে অংশ নিতাম, তাহলে ২৫ শতাংশ ব্যবধানে জয়ী হতাম।

ট্রাম্প প্রশাসন বিশ্ববাজারে সরবরাহ বাড়ানো এবং দামের তীব্র ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের কাছে তাদের জাতীয় জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার অনুরোধ জানিয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম ৭০ শতাংশ বেড়েছে এবং বৃহস্পতিবার প্রতি গ্যালন ৬ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আর পাঁচ সপ্তাহেরও কম সময় বাকি। এ অবস্থায় রিপাবলিকানরা দেশের অভ্যন্তরে জ্বালানির দাম কমানোর যেকোনো উপায় খুঁজতে মরিয়া। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এ সপ্তাহে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ইউরোপ তাদের ডিজেল মজুত ব্যবহার করতে সম্মত হবে।#

একটি জরিপের ফল: ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের কর্মকাণ্ড অনুমোদন করেন না

এ প্রসঙ্গে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আর এক মাসের কিছু বেশি সময় বাকি থাকতেই অ্যাসোসিয়েটেড প্রেস ও নরক সেন্টারের (এপি-নরক) নতুন এক জরিপে ইরান ও যুদ্ধের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মার্কিন নাগরিকদের ব্যাপক অসন্তোষের চিত্র উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড অনুমোদন করেন না এবং ৬৯ শতাংশ মনে করেন, এই যুদ্ধ করার প্রয়োজন ছিল না।#

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।