ট্রাম্পের প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি সাবেক মার্কিন সেনাদের
https://parstoday.ir/bn/news/world-i16456-ট্রাম্পের_প্রতি_সমর্থন_প্রত্যাহারের_দাবি_সাবেক_মার্কিন_সেনাদের
আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবিলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাবেক সেনারা বিক্ষোভ-প্রতিবাদ করেছেন। ট্রাম্পের মনোনয়নের প্রতি রিপাবলিকান দলের নেতাদের সমর্থন প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন তারা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৫, ২০১৬ ১০:৪৯ Asia/Dhaka
  • ট্রাম্পের প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি সাবেক মার্কিন সেনাদের

আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবিলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাবেক সেনারা বিক্ষোভ-প্রতিবাদ করেছেন। ট্রাম্পের মনোনয়নের প্রতি রিপাবলিকান দলের নেতাদের সমর্থন প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন তারা।

মার্কিন সাবেক সেনারা গতকাল (বৃহস্পতিবার) রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইনের কার্যালয়ে গিয়ে তাদের প্রতিবাদ লিপি জমা দেন। জন ম্যাককেইন ছিলেন ভিয়েতনাম যুদ্ধের সময়কার একজন মার্কিন সেনা এবং ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বারাক ওবামার বিরুদ্ধে রিপাবলিকান দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চলতি সপ্তাহে ম্যাককেইনও ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন তবে তিনি ট্রাম্পের ওপর থেকে তার সমর্থন প্রত্যাহার করে নেন নি।

সাবেক সেনারা তাদের পিটিশনে বলেছেন, একদিনের মধ্যে এক লাখেরও বেশি মানুষ তাদের দাবির প্রতি সমর্থন দিয়েছেন। এতে বহু সাবেক সেনা, তাদের পরিবারের সদস্য ও সাধারণ ভোটার রয়েছেন। তারা অভিযোগ করেছেন, ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী ও বিভক্তির নীতি অনুসরণ করেছেন। এছাড়া, তিনি সমাজে ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫