উ. কোরিয়ার নিন্দা করল জাতিসংঘ; আরো ব্যবস্থা নেয়ার হুমকি
https://parstoday.ir/bn/news/world-i18334-উ._কোরিয়ার_নিন্দা_করল_জাতিসংঘ_আরো_ব্যবস্থা_নেয়ার_হুমকি
উ. কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে নিন্দা জানিয়ে জাতিসংঘ বলেছে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেয়া হবে। গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতভাবে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এ বিবৃতি তৈরি করেছে আমেরিকা এবং চীন তাতে সমর্থন দেয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২৭, ২০১৬ ১৪:১৭ Asia/Dhaka
  • সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখছেন সর্বোচ্চ নেতা কিম এবং সাধারণ মানুষ
    সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখছেন সর্বোচ্চ নেতা কিম এবং সাধারণ মানুষ

উ. কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে নিন্দা জানিয়ে জাতিসংঘ বলেছে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেয়া হবে। গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতভাবে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এ বিবৃতি তৈরি করেছে আমেরিকা এবং চীন তাতে সমর্থন দেয়।

জুলাই ও আগস্ট মাসে উত্তর কোরিয়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মারাত্মক উদ্বেগ প্রকাশ করে বলেছে, পিয়ংইয়ং বার বার জাতিসংঘের আবেদনকে উপেক্ষা করছে।

নিরাপত্তা পরিষদ বার বার উত্তর কোরিয়াকে এ ধরনের ক্ষেপণাস্ত্রসহ পরমাণু অস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার কথা বলে আসছে। এছাড়া, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে প্রচেষ্টা দ্বিগুণ করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

গতকালের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেবে। চতুর্থ দফা পরমাণু পরীক্ষার কারণে চলতি মাসের জানুয়ারি মাসে উত্তর কোরিয়া কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে পিয়ংইয়ং এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নানা রকম পরমাণু অস্ত্রের পরীক্ষা অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭