উৎক্ষেপণ কেন্দ্রের নিরাপত্তা জোরদার: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতিতে উ. কোরিয়া?
উত্তর কোরিয়া দেশটির সোহাই উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রের নিরাপত্তা জোরদার করেছে। এতে মার্কিন বিশ্লেষকরা মনে করছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। উপগ্রহ থেকে নেয়া ছবির ভিত্তিতে এ কথা জানিয়েছেন উত্তর কোরিয়া সংক্রান্ত সামরিক বিশেষজ্ঞ জোসেফ বারমুডেজ।
উত্তর কোরিয়ার তৎপরতা নজরদারিতে নিয়োজিত মার্কিন-ভিত্তিকে ওয়েবসাইট ৩৮ নর্থ-এ বারমুডেজ এ তথ্য প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, কেন্দ্রটির বাইরের এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। কেন্দ্রটির যেসব এলাকায় আগে শুধুমাত্র টহল ব্যবস্থা ছিল এখন সেখানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিরুদ্ধে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। তারপরও গত মাসের ২৮ তারিখে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে পিয়ংইয়ং।#
পার্সটুডে/মূসা রেজা/১