এ যাবৎ কালের সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালালো উ কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i19651-এ_যাবৎ_কালের_সবচেয়ে_বড়_পরমাণু_বোমার_পরীক্ষা_চালালো_উ_কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া আজ(শুক্রবার) এ যাবৎ কালের সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। এ নিয়ে দেশটি পঞ্চম পরমাণু বোমার পরীক্ষা চালালো। গত জানুয়ারি মাসে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর এই প্রথম দেশটি আবার পরমাণু বোমার পরীক্ষা চালালো। আজকে দেশটির জাতীয় দিবসে নতুন করে আবার পরমাণু বোমার পরীক্ষা চালানো হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ০৬:৩৯ Asia/Dhaka
  • এ যাবৎ কালের সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালালো উ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া আজ(শুক্রবার) এ যাবৎ কালের সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। এ নিয়ে দেশটি পঞ্চম পরমাণু বোমার পরীক্ষা চালালো। গত জানুয়ারি মাসে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর এই প্রথম দেশটি আবার পরমাণু বোমার পরীক্ষা চালালো। আজকে দেশটির জাতীয় দিবসে নতুন করে আবার পরমাণু বোমার পরীক্ষা চালানো হলো।

আজকের পরমাণু বোমা পরীক্ষার চালানোর ফলে পরীক্ষা কেন্দ্রের আশে পাশে  ৫ থেকে ৫.৩ মাত্রা ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক বিভাগসহ অনেক সংস্থা এ কথা জানিয়েছে। আমেরিকা ছাড়া, ইউরোপীয় এবং চীনা সংস্থাগুলো এ ভূকম্পন ধরতে পেরেছে।  উত্তর কোরিয়ার একমাত্র পরীক্ষা কেন্দ্র পাংগি-রি আশে পাশে এ ভূমিকম্প হয়েছে। এই এলাকায়ই এর আগের চার দফা পরমাণু বোমার পরীক্ষা চালানো হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, পিয়ংইয়ং’এর আজকের বোমাটি প্রায় ১০ কিলোটন হবে। হিরোশিমার ওপর আমেরিকা যে আণবিক বোমা হামলা করেছিল সেটি ১২ থেকে ১৫ কিলোটনের ছিল। এ বোমা হামলায় নগরীর পাঁচবর্গ মাইল এলাকার প্রাণের চিহ্ন মুছে গিয়েছিল। ১৯৪৫ সালের ৬ আগস্ট লিটল বয়ে নামের বোমাটি হিরোশিমায় ফেলা হয়। এতে অন্তত ২৩৭,০০০ নিরীহ মানুষ মারা গিয়েছিল।

পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। অবশ্য পিয়ংইয়ং এ নিষেধাজ্ঞার পরোয়া না করেই এ জাতীয় পরীক্ষা অব্যাহত রেখেছে। আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে দেশটি এগিয়ে চলেছে বলে ধারণা করা হয়। আজকের পরমাণু বোমার পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল বলে ধারণা করছেন বিশ্লেষকরা। অবশ্য পিয়ংইয়ং এখনো এ পরীক্ষা নিয়ে কেনো বক্তব্য প্রকাশ করে নি।#

পার্সটুডে/মূসা রেজা/৯