পরমাণু ইস্যুতে আমেরিকার কাছে আত্মসমর্পণ নয়: উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i19780-পরমাণু_ইস্যুতে_আমেরিকার_কাছে_আত্মসমর্পণ_নয়_উ._কোরিয়া
পরমাণু ইস্যুতে মার্কিন প্রতারণার কাছে আত্মসমর্পণ করবে না উত্তর কোরিয়া। গতকাল সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা করার পর উত্তর কোরিয়ার ওপর সৃষ্ট আন্তর্জাতিক চাপের পর জোর দিয়ে এ কথা বলল দেশটি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৬ ১৩:২৯ Asia/Dhaka
  • টিভি খবরে পরমাণু পরীক্ষার ঘোষণা শুনছে লোকজন
    টিভি খবরে পরমাণু পরীক্ষার ঘোষণা শুনছে লোকজন

পরমাণু ইস্যুতে মার্কিন প্রতারণার কাছে আত্মসমর্পণ করবে না উত্তর কোরিয়া। গতকাল সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা করার পর উত্তর কোরিয়ার ওপর সৃষ্ট আন্তর্জাতিক চাপের পর জোর দিয়ে এ কথা বলল দেশটি।

এ বিষয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত রোডং সিনমুন পত্রিকা আজ লিখেছে, পরমাণু ইস্যুতে পিয়ংইয়ংকে আমেরিকা একতরফাভাবে প্রতারণা করবে সে দিন চলে গেছে। পত্রিকাটি এক মন্তব্য প্রতিবেদনে বলেছে, “শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়ে উত্তর কোরিয়াকে পরিকল্পিত উপায়ে উত্তেজিত করে তোলার চেষ্টা করছে আমেরিকা।”

গতকাল উত্তর কোরিয়ার পরমাণু বোমার পরীক্ষার বিষয়টি প্রথমে দক্ষিণ কোরিয়ার ভূকম্পন জরিপ সংস্থার নজরে আসে। এ সংস্থা ৫.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করে। পরমাণু বোমা পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা ও চীনসহ বহুদেশ নিন্দা করেছে। জাতিসংঘ এক রুদ্ধদ্বার বৈঠকে পিয়ংইয়ংয়ের নিন্দা করে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কাজ করার ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০