ট্রাম্প একজন ‘বুদ্ধিমান মানুষ’: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i27499-ট্রাম্প_একজন_বুদ্ধিমান_মানুষ’_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘বুদ্ধিমান মানুষ’ হিসেবে অভিহিত করে বলেছেন, তিনি অতিদ্রুত নিজের কর্তব্য বুঝে ফেলবেন। রাষ্ট্র-নিয়ন্ত্রিত এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন আরো বলেছেন, ট্রাম্প ‘এরইমধ্যে একজন রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৬ ০৪:০৩ Asia/Dhaka
  • ট্রাম্প একজন ‘বুদ্ধিমান মানুষ’: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘বুদ্ধিমান মানুষ’ হিসেবে অভিহিত করে বলেছেন, তিনি অতিদ্রুত নিজের কর্তব্য বুঝে ফেলবেন। রাষ্ট্র-নিয়ন্ত্রিত এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন আরো বলেছেন, ট্রাম্প ‘এরইমধ্যে একজন রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন।’

এর আগে পুতিন আশা প্রকাশ করে বলেছিলেন, রুশ-মার্কিন সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্প প্রশাসন সাহায্য করবে। অন্যদিকে নির্বাচনি প্রচারাভিযানে ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার চেয়ে ভালো নেতা বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প যা যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছিল।

এ ছাড়া, প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক স্বাভাবিক করা হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন অভিযোগ করেছিলেন, ট্রাম্পর্কে নির্বাচনে জয়ী করার জন্য নানাভাবে চেষ্টা করছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারে আরো বলেছেন, “ট্রাম্প ছিলেন একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। কিন্তু এখন তিনি একজন রাষ্ট্রনায়ক, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ব্যক্তি।”

পুতিন আরো বলেন, “ব্যবসায় সফল হওয়ায় বোঝা যায় তিনি একজন বুদ্ধিমান মানুষ। আর যেহেতু তিনি বুদ্ধিমান তাই অতি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে তিনি আরেকটি দায়িত্বও যথাযথাভাবে পালন করতে পারবেন।”

এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে রুশ প্রেসিডেন্ট বলেছেন, বিশ্বের কোনো দেশের সঙ্গে সংঘাত চায় না তার দেশ। তিনি আরো বলেন, রাশিয়ার এখন বন্ধু প্রয়োজন; শত্রু নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫