জার্মানিতে বোরকা বন্ধের আহ্বান জানালেন চ্যান্সেলর মারকেল
-
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল তার দেশে যেখানে সম্ভব সেখানে বৈধভাবে বোরকা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, জার্মান আইন শরিয়া আইনের ওপর অগ্রাধিকার পাবে।
গতকাল (মঙ্গলবার) নিজ রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের কংগ্রেসে দেয়া বক্তৃতায় মারকেল বলেন, যেখানে আইনগতভাবে সম্ভব পুরোপুরি মুখ ঢেকে রাখার বোরকা অবশ্যই বন্ধ করতে হবে। তিনি বলেন, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা হচ্ছে রাজনীতির স্তম্ভ। নতুন মেয়াদে ক্ষমতায় যাওয়ার জন্য মারকেল গতকালের এ কংগ্রেসের মাধ্যমে প্রচারাভিযান শুরু করলেন।
তিনি বলেন, যেসব মানুষ আগে থেকেই জার্মানিতে বসবাস করছেন এবং যারা নতুন এসেছেন তাদের সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। তিনি বলেন, “আমাদের এই দেশে কোনো ব্যতিক্রম ছাড়াই আইন সবার জন্য সমান এবং শরিয়া আইনের ওপর জার্মান আইন প্রাধান্য পেয়েছে।”
অ্যাঙ্গেলা মারকেল শরণার্থী প্রসঙ্গে বলেছেন, ২০১৫ সালের গ্রীষ্মে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। তিনি জানান, গত বছরে যে আট লাখ ৯০ হাজার শরণার্থী জার্মানিতে ঢুকেছে তারা সবাই সে দেশে বসবাস করতে পারবে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭