‘উ. কোরিয়া যে কোনো সময় আরেকটি পরমাণু পরীক্ষা চালাবে’
https://parstoday.ir/bn/news/world-i29155-উ._কোরিয়া_যে_কোনো_সময়_আরেকটি_পরমাণু_পরীক্ষা_চালাবে’
পিয়ংইয়ং যে কোনো সময় আরেকটি পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের তৎপরতার বিশ্লেষণ করে এ পূর্বাভাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় ইন্টেলিজেন্স সার্ভিস বা এনআইএস'র পরিচালক।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৬ ০৭:৫২ Asia/Dhaka
  • ‘উ. কোরিয়া যে কোনো সময় আরেকটি পরমাণু পরীক্ষা চালাবে’

পিয়ংইয়ং যে কোনো সময় আরেকটি পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের তৎপরতার বিশ্লেষণ করে এ পূর্বাভাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় ইন্টেলিজেন্স সার্ভিস বা এনআইএস'র পরিচালক।

তিনি আরো বলেছেন, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া উভয় দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই ‘উসকানিমূলক পরমাণু পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছে দেশটি।

তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের দ্বিতীয় পরীক্ষাস্থলে মানুষ এবং গাড়ি চলাচল করছে। শীত উপেক্ষা করেই এ তৎপরতা সেখানে চলছে। এ ছাড়া, এ কেন্দ্রের তৃতীয় পরীক্ষাস্থলের যে কোনো সময়ে পরমাণু বোমার চালানোর সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

জানুয়ারি মাসে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছে বলে দাবি করেছে। এ ছাড়া, সেপ্টেম্বরে দেশটির সফল পরমাণু বোমার পরীক্ষাকে কেন্দ্র করে কোরিয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে।#

 পার্সটুডে/মূসা রেজা/২৫