‘আমেরিকাকে জবাব দিতেই উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে’
https://parstoday.ir/bn/news/world-i32863-আমেরিকাকে_জবাব_দিতেই_উ._কোরিয়া_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করেছে’
আমেরিকার খ্যাতিমান লেখক ও শান্তি-কর্মী রাইয়ান ডসন বলেছেন, উত্তর কোরিয়ার দোরগোড়ায় মার্কিন সেনা মোতায়েন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে দফায় দফায় সামরিক মহড়া চালানোর জবাবে পিয়ংইয়ং নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ২৩:০৫ Asia/Dhaka
  • টিভিতে সম্প্রচারিত হচ্ছে উত্তর কোারিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর
    টিভিতে সম্প্রচারিত হচ্ছে উত্তর কোারিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর

আমেরিকার খ্যাতিমান লেখক ও শান্তি-কর্মী রাইয়ান ডসন বলেছেন, উত্তর কোরিয়ার দোরগোড়ায় মার্কিন সেনা মোতায়েন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে দফায় দফায় সামরিক মহড়া চালানোর জবাবে পিয়ংইয়ং নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

রাইয়ান ডসন বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা খোদ উত্তর কোরিয়ার জন্য ভালো কিছু নয়, কিন্তু আমেরিকার ভূমিকার কারণে তার সামনে তেমন কোনো বিকল্পও নেই। বাধ্য হয়েই দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। মার্কিন এ লেখক বলেন, বিশ্বের সবচেয়ে আগ্রাসী সেনাবাহিনী রয়েছে আমেরিকার হাতে এবং তারা উত্তর কোরিয়াকে ঘিরে রেখেছে। এ অবস্থায় উত্তর কোরিয়ার সামনে অন্য কোনো পথ খোলা নেই।

রাইয়ান ডসন বলেন, মার্কিন আগ্রাসী অবস্থান ও তৎপরতার কারণে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, উত্তর কোরিয়ার শত্রু দেশ আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া- সবাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে; তাতে যদি নিন্দার কিছু না থাকে তাহলে উত্তর কোরিয়ার সময় কেন নিন্দা বা সমালোচনার ঝড় উঠবে?

এ সময় তিনি দক্ষিণ কোরিয়ার মাটিতে মার্কিন টার্মিনাল হাই-অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। মার্কিন বিশ্লেষক বলেন, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তা মূলত আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে যে অস্ত্র প্রতিযোগিতা চলছে তারই অংশ। তিনি আরো বলেন, কোরিয় উপদ্বীপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যদিয়ে কেবল এ অবস্থার উন্নতি হতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩