ট্রাম্প হচ্ছেন ইসরাইলের একনিষ্ঠ সমর্থক: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/world-i33032-ট্রাম্প_হচ্ছেন_ইসরাইলের_একনিষ্ঠ_সমর্থক_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেল আবিবের জন্য একনিষ্ঠ সমর্থক বলে মন্তব্য করেছেন। বুধবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ০০:০০ Asia/Dhaka
  • নেতানিয়াহু (বামে) ও ট্রাম্প
    নেতানিয়াহু (বামে) ও ট্রাম্প

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেল আবিবের জন্য একনিষ্ঠ সমর্থক বলে মন্তব্য করেছেন। বুধবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ইসরাইল ও ইসরাইলের নাগরিকদের জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো আর কোনো একনিষ্ঠ সমর্থক নেই।” মধ্যপ্রাচ্যে ইসরাইলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ সময়কে কাজে লাগানোর কথা বলেন নেতানিয়াহু। মুসলমানদের বিরুদ্ধে হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন, তিনি বিশ্বাস করেন- ‘মূল ইসলামের উঠতি জোয়ার’কে থামিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা।

সংবাদ সম্মেলনে দেয়া বক্তৃতায় ট্রাম্প তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার বিষয়ে নিজের সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, ওয়াশিংটন সতর্কতার সঙ্গে বিষয়টি দেখছে। পশ্চিম তীরে ইসরাইল বসতি নির্মাণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প নিজের অবস্থান জানিয়ে অবৈধ বসতি নির্মাণ কিছুটা কমানোর জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ বিষয়ে দু পক্ষ যদি ভালো কোনো সমাধানের পথ পায় তাহলে তিনি তার প্রতি সমর্থন দেবেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬