ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনা বৃদ্ধি; ফাঁকা বুলিতে উস্তাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i160392-ইসরায়েলে_নেতানিয়াহুর_বিরুদ্ধে_সমালোচনা_বৃদ্ধি_ফাঁকা_বুলিতে_উস্তাদ
পার্সটুডে-ইসরায়েলি গণমাধ্যমে গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়েছে। এসব গণমাধ্যম নেতানিয়াহুর সব মন্তব্যকে অর্থহীন এবং প্রথম শ্রেণির একজন বোকা মানুষের কথা বলে অভিহিত করেছে। তারা বলেছে,ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোটা নেতানিয়াহুর উচিত হয় নি।
(last modified 2026-06-16T08:35:19+00:00 )
জুন ১৬, ২০২৬ ১৪:৩৫ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

পার্সটুডে-ইসরায়েলি গণমাধ্যমে গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়েছে। এসব গণমাধ্যম নেতানিয়াহুর সব মন্তব্যকে অর্থহীন এবং প্রথম শ্রেণির একজন বোকা মানুষের কথা বলে অভিহিত করেছে। তারা বলেছে,ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোটা নেতানিয়াহুর উচিত হয় নি।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পত্রিকা ইয়েদিওত আহরোনোত এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, নেতানিয়াহুর উচিত ছিল সহজভাবে স্বীকার করা যে, তিনি ভুল করেছেন। কারণ তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এমন সব “কাল্পনিক লক্ষ্য” স্থির করে অতিরঞ্জিত বক্তব্য দিয়েছেন, যেগুলো অর্জনের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। ওই কর্মকর্তা বলেন, তার সব বক্তব্যই ছিল “অর্থহীন”।

কথিত ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াইর গোলান বলেন, নেতানিয়াহু সেই মিশনে ব্যর্থ হয়েছেন, যার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

এ প্রসঙ্গে ইয়েদিওত আহরোনোত ইসরায়েলের উত্তরে অবস্থিত মেতুলা আঞ্চলিক পরিষদের প্রধানের উদ্ধৃতি দিয়ে নেতানিয়াহুর সমালোচনা করেছে। তিনি বলেন,“আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, তিনি যেন নিজে এসে শহরগুলো এবং সেখানকার মানুষের ওপর নেমে আসা ধ্বংসযজ্ঞের মাত্রা দেখে যান এবং যারা যুদ্ধ-পরবর্তী মানসিক আঘাতে ভুগছেন তাদের অবস্থা সম্পর্কে অবগত হন।”

ইসরায়েলের টিভি চ্যানেল-১৩ এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “ইসরায়েলের জনগণের জন্য কোনো বাস্তব সমাধান নেই।”#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।