ইরানের উদ্যমী তরুণদের সামনে শত্রু টিকতে পারবে না’: রিয়ার অ্যাডমিরাল সাইয়্যেরি
-
ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি
পার্সটুডে: ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেছেন, ইরানের বিশ্বাসী, উদ্যমী ও দৃঢ়প্রতিজ্ঞ তরুণদের সামনে কোনো শত্রুই দাঁড়াতে পারবে না। তিনি বলেন, বিপ্লবের পর থেকে গত কয়েক দশকে ইরানের জনগণ বারবার শত্রুদের হুমকি ও চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সিয়ারি বলেন, শত্রুদের জেনে রাখা উচিত—তারা যদি ইরানের যোদ্ধাদের সরাসরি মোকাবিলায় আসে, তাহলে এই উদ্যমী ও দৃঢ়প্রতিজ্ঞ তরুণদের সামনে তারা টিকতে পারবে না।
সাইয়্যেরি বলেন, শত্রুরা চায় না ইরান একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। তিনি বলেন, ইসলামী বিপ্লব এবং গত কয়েক বছরে চালানো বিভিন্ন প্রচেষ্টার ফলে আজ ইরান একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে। কিন্তু শত্রুরা ইরানের এই সক্ষমতা মেনে নিতে পারছে না এবং এসব সক্ষমতা নষ্ট বা নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, “আমরা মাঠের মানুষ। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের (ইরান-ইরাক যুদ্ধ) মতোই আমরা যেকোনো শত্রুকে পরাজিত করব।”
পার্সটুডে/এমবিএ /২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।