কলিবফ: শত্রুর কাছে আত্মসমর্পণ করব না, শক্তিশালী জবাব দেব
https://parstoday.ir/bn/news/iran-i163308-কলিবফ_শত্রুর_কাছে_আত্মসমর্পণ_করব_না_শক্তিশালী_জবাব_দেব
পার্সটুডে: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ জোর দিয়ে বলেছেন, ইরান শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না এবং শক্তিশালী জবাব দেবে।
(last modified 2026-09-22T13:17:00+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১৯:০৩ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ জোর দিয়ে বলেছেন, ইরান শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না এবং শক্তিশালী জবাব দেবে।

পার্সটুডে-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে কলিবফ বলেন, বর্তমানে আমরা অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে চলমান বহুমাত্রিক যুদ্ধের মুখোমুখি। কিন্তু আমরা কখনোই আত্মসমর্পণ করব না, দেশকে অচল হতে দেব না এবং শক্তিশালী জবাব দেব। এখন পর্যন্ত যেমন জবাব দিয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে শত্রুকে অক্ষম করে দিয়েছি।

তিনি আরও বলেন, ট্রাম্প একটি ঐতিহাসিক সভ্যতা এবং জাতীয় ও ধর্মীয় প্রতিরোধের মুখোমুখি হয়েছেন। তাকে বুঝতে হবে, ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর ওপর নিজের শক্তি চাপিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়।

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, বিপ্লবের দুই ইমাম এবং আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ী প্রতিরোধ ও প্রতিরক্ষার সমৃদ্ধ সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আমরা শত্রুর বহুমাত্রিক, সামরিক, অর্থনৈতিক ও গণমাধ্যমভিত্তিক যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং মাঠে সক্রিয় রয়েছি।

কলিবফ আরও বলেন, ইরানের টেকসই প্রতিরোধক্ষমতা রয়েছে এবং দেশটি তাদের মোকাবিলা করে দাঁড়িয়ে থাকতে সক্ষম। তিনি বলেন, শত্রুকে বুঝতে হবে, আলোচনাও একটি লড়াইয়ের ক্ষেত্র। কূটনীতি আত্মসমর্পণ নয়; বরং মাঠের শক্তিকে রাজনৈতিক অর্জনে রূপ দেওয়ার একটি মাধ্যম।#
 

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।