সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে রাশিয়াকে যুক্ত করুন: জার্মানি
-
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে রাশিয়ার সঙ্গে যৌথ সহযোগিতা করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
মিউনিখ ৫৩তম নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে মার্কেল আজ (শনিবার) বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই এমন একটি ক্ষেত্র যেখানে আমাদের সবার একই স্বার্থ রয়েছে এবং এবং আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি।”
ইসলাম হচ্ছে সন্ত্রাসবাদের উৎস- এমন অভিযোগ নাকচ করে জার্মান চ্যান্সেলর বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে মুসলিম দেশগুলোকে যুক্ত করাও গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ইস্যুতে মতভিন্নতা সত্ত্বেও জার্মানি রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কোনো কোনো দেশের এককভাবে পথ চলার নীতির সমালোচনা করে ৬২ বছর বয়সী মার্কেল বলেন, বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একমাত্র পথ হচ্ছে ঐক্যবদ্ধভাবে কাজ করা। তিনি এ বক্তব্যের মধ্যদিয়ে দৃশ্যত আমেরিকার সমালোচনা করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮