মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন: হুমকিতে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i34356-মহাকাশ_যুদ্ধের_প্রস্তুতি_নিচ্ছে_চীন_হুমকিতে_আমেরিকা
মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন এবং এ লক্ষ্যে লেসার, ইলেক্ট্রোম্যাগনেটিক রেইল গান এবং হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র ভাণ্ডার গড়ে তুলছে। ভবিষ্যতে এ অস্ত্র কৃত্রিম উপগ্রহ ধ্বংস করতে ব্যবহার করবে বেইজিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০১৭ ০৭:০৯ Asia/Dhaka
  • মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন: হুমকিতে আমেরিকা

মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন এবং এ লক্ষ্যে লেসার, ইলেক্ট্রোম্যাগনেটিক রেইল গান এবং হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র ভাণ্ডার গড়ে তুলছে। ভবিষ্যতে এ অস্ত্র কৃত্রিম উপগ্রহ ধ্বংস করতে ব্যবহার করবে বেইজিং।

মার্কিন কংগ্রেসে শুনানিতে এ দাবি করেছেন চীন বিশেষজ্ঞ রিচার্ড ফিশার। তিনি আরো বলেন, কক্ষপথ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে মার্কিন গোয়েন্দা, যোগাযোগ এবং নেভিগেশন উপগ্রহ। চীন যে অস্ত্র তৈরি করছে তার লক্ষ্য হবে এসব উপগ্রহ। এসব অস্ত্র দিয়ে সুনির্দিষ্ট লক্ষবস্তুতে নজিরবিহীনভাবে হামলা করা সম্ভব হবে বলেও দাবি করেন ফিশার।

ফিশার দাবি করেন, মহাকাশকে সামরিকীকরণ করছে চীন। তবে, মার্কিন গোয়েন্দা এবং যোগাযোগ উপগ্রহগুলো কী করছে সে কথা বলেন নি তিনি।

চীনা মহাকাশ অস্ত্র কর্মসূচি আমেরিকার জন্য হুমকি হয়ে উঠেছে বলে দাবি করেন ফিশার। পাশাপাশি আমেরিকাকে এর জবাবে পাল্টা ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তিনি।

অবশ্য মহাকাশ যুদ্ধের অস্ত্র তৈরিতে আমেরিকা পিছিয়ে নেই। এরইমধ্যে পেন্টাগন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার অংশ হিসেবে আকাশ থেকে ব্যবহার উপযোগী লেসার অস্ত্র তৈরি করেছে। এছাড়া, ২০২০ সালের মধ্যে রেইলগানও তৈরি করবে আমেরিকা। আর এর এক দশকের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন লেসার গানও তৈরি করবে বলে খবর দিয়েছে এশিয়া টাইমস।#

পার্সটুডে/মূসা রেজা/১২