প্রস্তুত থাকো: সম্ভাব্য হামলার আশংকায় ব্রিটেনের সব হাসপাতালকে নির্দেশ
https://parstoday.ir/bn/news/world-i38710-প্রস্তুত_থাকো_সম্ভাব্য_হামলার_আশংকায়_ব্রিটেনের_সব_হাসপাতালকে_নির্দেশ
ব্রিটেনের সব হাসপাতাল এবং ২৭টি শহরের ট্রোমা সেন্টারকে সম্ভব্য সন্ত্রাসী হামলা আহতদের চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত থাকার জরুরি নির্দেশ দিয়েছে জাতীয় স্বাস্থ্য সার্ভিস বা এনএইচএস।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ২৬, ২০১৭ ০৬:৪৯ Asia/Dhaka
  • প্রস্তুত থাকো: সম্ভাব্য হামলার আশংকায় ব্রিটেনের সব হাসপাতালকে নির্দেশ

ব্রিটেনের সব হাসপাতাল এবং ২৭টি শহরের ট্রোমা সেন্টারকে সম্ভব্য সন্ত্রাসী হামলা আহতদের চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত থাকার জরুরি নির্দেশ দিয়েছে জাতীয় স্বাস্থ্য সার্ভিস বা এনএইচএস।

গত সোমবার ম্যানচেস্টারের অ্যারেনা কনসার্টে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার পর এ সতর্কবার্তা জারি করা হয়। বার্তায়, ব্রিটেনের আসন্ন ‘ব্যাংক হলিডে’তে নতুন করে সন্ত্রাসী হামলা হতে পারে বলে  আশংকা ব্যক্ত করা হচ্ছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলার দায় স্বীকার করেছে।

ব্রিটেনের ন্যাশনাল ক্লিনিক্যাল ডিরেক্টর ফর ট্রোমা ক্রিস মর্গ্যান এ বার্তা জারি করেছেন। এতে আগামী দিনগুলোতে সম্ভাব্য হামলার পরিপ্রেক্ষিতে চিকিৎসা সেবায় জড়িত কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

বার্তায়, বিস্ফোরণ এবং গুলিতে আহত রোগীকে সেবা দেয়ার জন্য শৈল্য চিকিৎসক দলকে প্রস্তুত থাকতে হাসপাতালের ট্রোমা কেন্দ্রগুলো নির্দেশ দেয়া হয়েছে। ২০০৮ সালের পর এই প্রথম এনএইচএস হাসপাতালগুলোর উদ্দেশে এমন সতর্কবার্তা জারি করা হলো।#

পার্সটুডে/মূসা রেজা/২৬