ব্রিটিশ নির্বাচন: জনমত জরিপে এগিয়ে করবিনের লেবার দল
https://parstoday.ir/bn/news/world-i39218-ব্রিটিশ_নির্বাচন_জনমত_জরিপে_এগিয়ে_করবিনের_লেবার_দল
ব্রিটিশ সাধারণ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে জনমত জরিপে বিরোধী লেবার দল ততই এগিয়ে যাচ্ছে। নতুন এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। এর মধ্যে রাজধানী লন্ডনে সব প্রার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর পদে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে লেবার দলের নেতা জেরেমি করবিনকে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০২, ২০১৭ ১২:০২ Asia/Dhaka
  • লেবার নেতা জেরেমি করবিন
    লেবার নেতা জেরেমি করবিন

ব্রিটিশ সাধারণ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে জনমত জরিপে বিরোধী লেবার দল ততই এগিয়ে যাচ্ছে। নতুন এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। এর মধ্যে রাজধানী লন্ডনে সব প্রার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর পদে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে লেবার দলের নেতা জেরেমি করবিনকে।

‘দ্যা ইউ গভ’ নামের এ জনমত পরিচালনা করেছে ইভিনিং স্ট্যান্ডার্ড নামক একটি প্রতিষ্ঠান। জনমত জরিপের ফলাফল অনুসারে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী থেরেসা মে’র জায়গা দখল করবেন জেরেমি করবিন। গত এপিল মাসে যখন থেরেসা নির্বাচনের ডাক দেন তখন লেবার দল ক্ষমতাসীন কনজারভেটিভ দলের চেয়ে ২৪ পয়েন্ট পেছনে ছিল। এখন সেই দল লন্ডনে ক্ষমতাসীন দলের চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে।

আগামী ৮ জুন ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সব জনমত জরিপে দেখা যাচ্ছে- করবিনের নেতৃত্বাধীন বিরোধী লেবার দল গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করে এগিয়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এবার দেশটিতে একটি ঝুলন্ত পার্লামেন্ট হবে।

জনমত জরিপে অংশ নেয়া ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কে ভালো করবেন। জবাবে ৩৭ ভাগ বলেছে করবিনের কথা আর ৩৪ ভাগ থেরেসা মে’র পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনী মেনিফোস্টে প্রকাশের পরপরই এ মতামত ছিল অনেকটাই উল্টো। তখন জনমতের শতকরা ৩৮ ভাগ ছিল মে’র পক্ষে আর করবিনের প্রতি সমর্থন ছিল ৩২ ভাগ মানুষের।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২