ব্রিটেনে চলছে সংসদ নির্বাচন; ক্ষমতা হারাতে পারেন থেরেসা মে
ব্রিটেনের সাধারণ নির্বাচনে আজ (বৃহস্পতিবার) ভোট গ্রহণ করা হচ্ছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত। দেশজুড়ে ৪০ হাজার ভোট কেন্দ্র খোলা হয়েছে। আজকের নির্বাচনের মধ্যদিয়ে ৬৫০ জন এমপি নির্বাচিত হবেন।
ভোটার প্রায় ৪ কোটি ৭ লাখ। সর্বশেষ জরিপ অনুযায়ী, কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির ব্যবধান এখন ১ শতাংশের কম। জরিপের ফলাফল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে। একটি জরিপে দেখা গেছে, লেবার পার্টির করবিন এগিয়ে রয়েছেন। ভোট গ্রহণ শেষে আজ মধ্যরাতের মধ্যে হয়তো কয়েকটি আসনের ফল পাওয়া যাবে।
তবে স্থানীয় সময় আগামীকাল শুক্রবার বিকেলের মধ্যেই জানা যাবে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে আবার ক্ষমতায় ফিরবেন, নাকি লেবার নেতা জেরেমি করবিন নতুন প্রধানমন্ত্রী হবেন। দেশটির সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যেকোনো দলকে অবশ্যই ৩২৬টি আসনে জয় পেতে হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮