সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: করবিন
https://parstoday.ir/bn/news/world-i41294-সৌদি_আরবের_কাছে_অস্ত্র_বিক্রি_বন্ধ_করুন_করবিন
ব্রিটেনের বিরোধী লেবার দলের প্রধান জেরেমি করবিন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব ইয়েমেন যুদ্ধে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করছে এবং এর অবসান হওয়া দরকার।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০১, ২০১৭ ২০:১৯ Asia/Dhaka
  • জেরেমি করবিন
    জেরেমি করবিন

ব্রিটেনের বিরোধী লেবার দলের প্রধান জেরেমি করবিন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব ইয়েমেন যুদ্ধে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করছে এবং এর অবসান হওয়া দরকার।

আজ (শনিবার) আল-জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে করবিন বলেন, তার দল এর আগেও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ভবিষ্যতে তার দল এ দাবি অব্যাহত রাখবে বলে জানান তিনি।

জেরেমি করবিন বলেন, “ইয়েমেনের জনগণের ওপর সৌদি আরবের পক্ষ থেকে ব্রিটিশ ব্যবহারের বিরুদ্ধে আমরা অব্যাহতভাবে নিন্দা জানিয়ে আসছি। পাশাপাশি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সৌদিকে অস্ত্র সরবরাহ বন্ধ করার কথা বলে আসছি।” তিনি বলেন, অস্ত্র বিষয়ক এই নীতির মাধ্যমে এ কথা পরিষ্কার হচ্ছে যে, ব্রিটিশ অস্ত্র নিয়ে যেসব দেশ মানবাধিকার লঙ্ঘন কিংবা বেসামরিক নাগরিক হত্যা করছে তাদেরকে আমরা বিশ্বাস করি না।” সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে করবিনের দল গত সংসদে একটি বিল উত্থাপন করেছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১