পরমাণু হামলার ৭২তম বার্ষিকী: যে কলংক একমাত্র আমেরিকার
https://parstoday.ir/bn/news/world-i43596-পরমাণু_হামলার_৭২তম_বার্ষিকী_যে_কলংক_একমাত্র_আমেরিকার
জাপানের হিরোশিমা শহরে বর্বর মার্কিন সেনাদের পরমাণু বোমা হামলার ৭২তম বার্ষিকী পালিত হচ্ছে আজ। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল বেলা হিরোশিমা শহরে পরমাণু বোমা হামলা চালায় মার্কিন সেনারা এবং মুহূর্তের মধ্যে শহরটি ধ্বংস্তুপে পরিণত হয়। এটাই ছিল বিশ্বের বুকে পরমাণু হামলার প্রথম ঘটনা এবং এই নিকৃষ্ট বর্বর ঘটনা ঘটিয়েছিল আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৭ ১৩:৫৫ Asia/Dhaka
  • মার্কিন পরমাণু হামলায় বিধ্বস্ত  হিরোশিমা শহর
    মার্কিন পরমাণু হামলায় বিধ্বস্ত হিরোশিমা শহর

জাপানের হিরোশিমা শহরে বর্বর মার্কিন সেনাদের পরমাণু বোমা হামলার ৭২তম বার্ষিকী পালিত হচ্ছে আজ। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল বেলা হিরোশিমা শহরে পরমাণু বোমা হামলা চালায় মার্কিন সেনারা এবং মুহূর্তের মধ্যে শহরটি ধ্বংস্তুপে পরিণত হয়। এটাই ছিল বিশ্বের বুকে পরমাণু হামলার প্রথম ঘটনা এবং এই নিকৃষ্ট বর্বর ঘটনা ঘটিয়েছিল আমেরিকা।

ইতিহাসের এ কালোদিন উপলক্ষে পরমাণুমুক্ত বিশ্ব গড়ার দাবি জানিয়েছে জাপান। হিরোশিমার ‘পিস মেমোরিয়াল পার্কে’ জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আজ (রোববার) এক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, বিশ্বকে এমনভাবে পরমাণুমুক্ত করতে হবে যা সবার কাছে গ্রহণযোগ্য হয়। তিনি বলেন, পরমাণু শক্তিধর দেশ ও যেসব দেশের কাছে পরমাণু অস্ত্র নেই- সবাইকে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য উৎসাহিত করার কাজে জাপান অগ্রণী ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।

১৯৪৫ সালের ৬ আগস্ট হামলার পর মার্কিন বাহিনী ৯ আগস্ট আরেকটি পরমাণু হামলা চালায় নাগাসাকি শহরে। এ দুই হামলার ধকল সইতে না পেরে ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে। তা সত্ত্বেও আমেরিকা হচ্ছে জাপানের ঘনিষ্ঠ মিত্র এবং জাপানের সামরিক তৎপরতার বেশিরভাগই চলে পরমাণু শক্তিধর আমেরিকার ছত্রচ্ছায়ায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬