কুলসুম নওয়াজের মনোনয়নপত্রকে এবার হাইকোর্টে চ্যালেঞ্জ
https://parstoday.ir/bn/news/world-i44464-কুলসুম_নওয়াজের_মনোনয়নপত্রকে_এবার_হাইকোর্টে_চ্যালেঞ্জ
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূণ্য আসনে অনুষ্ঠেয় উপ নির্বাচনের জন্য জমা দেয়া তার স্ত্রী কুলসুম নওয়াজের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৭ ১৩:৫৫ Asia/Dhaka
  • কুলসুম নওয়াজ
    কুলসুম নওয়াজ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূণ্য আসনে অনুষ্ঠেয় উপ নির্বাচনের জন্য জমা দেয়া তার স্ত্রী কুলসুম নওয়াজের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দল।

দলের পক্ষে আন্দালিব আব্বাসি একটি পিটিশন দায়ের করেছেন যাতে তিনি দাবি করেন, কুলসুম নওয়াজের মনোনয়নপত্রে প্রচুর সাংর্ষিক তথ্য রয়েছে। এছাড়া কুলসুম নওয়াজ নিজে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেন নি।

আব্বাসি তার আবেদনে বলেছেন, কুলসুম নওয়াজের মনোনয়নপত্র গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশন অনেক আইন ভঙ্গ করেছে যে কারণে তার মনোনয়নপত্র বাতিল করা উচিত। গত বৃহস্পতিবার কুলসুম নওয়াজ মনোনয়নপত্র জমা দেন। তার পক্ষে মুসলিম লীগ-এন দলের নেতা ও নওয়াজ শরীফের ঘনিষ্ঠ আসিফ কিরমানি জমা দিয়েছিলেন মনোনয়নপত্র।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯