ইয়েমেনে অব্যাহত আগ্রাসনের মধ্যে সামরিক চুক্তি করল সৌদি-ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i46201-ইয়েমেনে_অব্যাহত_আগ্রাসনের_মধ্যে_সামরিক_চুক্তি_করল_সৌদি_ব্রিটেন
ব্রিটেন ও সৌদি আরব সামরিক এবং নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি করেছে। রিয়াদ যখন তিন বছর ধরে ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন অব্যাহত রেখেছে তখন এ চুক্তি করল লন্ডন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৭ ০৭:২৩ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান (ডানে) এবং ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন
    সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান (ডানে) এবং ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন

ব্রিটেন ও সৌদি আরব সামরিক এবং নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি করেছে। রিয়াদ যখন তিন বছর ধরে ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন অব্যাহত রেখেছে তখন এ চুক্তি করল লন্ডন।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন এবং সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান চুক্তিতে সই করেছেন। এছাড়া, তারা সামরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন। তবে, চুক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয় নি এসপিএ। যুবরাজ মুহাম্মাদ সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

গত ডিসেম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন, আগামী এক দশকের মধ্যে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর প্রতিরক্ষা খাতে তার দেশ ৪০৫ কোটি ডলার সমপরিমাণ অর্থবিনিয়োগ করবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার আগে তেলসমৃদ্ধ রাজতন্ত্রিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চাইছে ব্রিটেন।#

পার্সটুডে/মূসা রেজা/২০