'মুসলিম, আরব ও পশ্চিমা সরকারগুলো নিষ্ক্রিয় বলেই রোহিঙ্গারা মরছে'
https://parstoday.ir/bn/news/world-i46825-'মুসলিম_আরব_ও_পশ্চিমা_সরকারগুলো_নিষ্ক্রিয়_বলেই_রোহিঙ্গারা_মরছে'
মিশরের একদল সমাজকর্মী ও নাগরিক মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের শোচনীয় সংকট  বিষয়ে আরব এবং মুসলিম জাহানের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন। 
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ০১, ২০১৭ ১৬:২২ Asia/Dhaka

মিশরের একদল সমাজকর্মী ও নাগরিক মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের শোচনীয় সংকট  বিষয়ে আরব এবং মুসলিম জাহানের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন। 

সম্প্রতি তারা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার অবসান ঘটানোর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে মুসলিম ও আরব দেশগুলো এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির প্রতি দাবি জানিয়েছেন। 

মিশরের এই সমাজকর্মী ও নাগরিকরা মিয়ানমারের মুসলমানদের বিষয়ে জাতিসংঘ, আন্তর্জাতিক নানা সংস্থা ও পশ্চিমা সরকারগুলোর নীতি-অবস্থানেরও নিন্দা জানিয়েছেন। 

তারা বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে বর্তমান ও অতীতের পদক্ষেপগুলো আরব এবং মুসলিম জাহানের ও মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা আর দুর্বলতারই ফল।  

গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত পশ্চিম মিয়ানমারে রাখাইন প্রদেশে দেশটির সেনা ও তাদের সমর্থিত উগ্র বৌদ্ধসহ সন্ত্রাসীদের হামলায় ৬ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম হতাহত হয়েছে। এ ধরনের সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে ২০১২ সালেও। মিয়ানমারের দশ লাখ রোহিঙ্গা মুসলমান নাগরিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/১