সৌদির কাছে ৬ মাসে ১১০ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i47840-সৌদির_কাছে_৬_মাসে_১১০_কোটি_পাউন্ডের_অস্ত্র_বিক্রি_করেছে_ব্রিটেন
ব্রিটেন চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদি আরবের কাছে ১১০ কোটি পাউন্ড স্টারলিংয়ের অস্ত্র বিক্রি করেছে। দেশটির সরকারি হিসাবে এ তথ্য দেয়া হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ০৯:০৫ Asia/Dhaka
  • ব্রিটেনের একটি অস্ত্রমেলা
    ব্রিটেনের একটি অস্ত্রমেলা

ব্রিটেন চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদি আরবের কাছে ১১০ কোটি পাউন্ড স্টারলিংয়ের অস্ত্র বিক্রি করেছে। দেশটির সরকারি হিসাবে এ তথ্য দেয়া হয়েছে।

ব্রিটিশ বোমায় বিধ্বস্ত ইয়েমেন!

ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ বা ডিআইটি জানিয়েছে, এপ্রিল এবং জুন মাসের মধ্যে সৌদি আরবের কাছে ৮৩ কোটি ৬০ লাখ পাউন্ড স্টারলিংয়ের অস্ত্র বিক্রি করা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে পরিমাণে অস্ত্র বিক্রি করা হয়েছিল এ দুমাসে তার চেয়ে ২৮ কোটি পাউন্ড স্টারলিংয়ের বেশি বিক্রি করা হয়েছে।

সৌদির কাছে অস্ত্র বিকি বন্ধ করো - ডাউনিং স্ট্রিটে প্রতিবাদের একটি দৃশ্য

ইয়েমেনে যখন সৌদি আরবের অব্যাহত আগ্রাসন চলছে তখন এ খবর প্রকাশিত হলো। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে চলমান আগ্রাসনে নারী-শিশুসহ ১২ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং কল-কারখানাসহ দেশটির ব্যাপক পরিমাণে অব-কাঠামো পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে।#  

পার্সটুডে/মূসা রেজা/২৫