ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিন: আমেরিকার প্রতি রাশিয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i50023-ইউরোপ_থেকে_পরমাণু_অস্ত্র_সরিয়ে_নিন_আমেরিকার_প্রতি_রাশিয়ার_আহ্বান
ইউরোপীয় দেশগুলোতে মোতায়েন পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও বিস্তার রোধ বিষয়ক দপ্তরের পরিচালক মিখাইল উলিয়ানোভ এই আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৭ ০৪:০৮ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানোভ
    মিখাইল উলিয়ানোভ

ইউরোপীয় দেশগুলোতে মোতায়েন পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও বিস্তার রোধ বিষয়ক দপ্তরের পরিচালক মিখাইল উলিয়ানোভ এই আহ্বান জানিয়েছেন।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া তার সব পরমাণু অস্ত্র নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। উলিয়ানোভ বলেন, আমেরিকারও উচিত ছিল বহু আগেই তার পরমাণু অস্ত্রগুলোকে নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়া।

রাশিয়ার এই কূটনীতিক বলেন, মার্কিন সরকার ইউরোপের বিভিন্ন দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া, আমেরিকা এসব দেশে আরো পরমাণু অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন উলিয়ানোভ।

জার্মানিতে মোতায়েন পরমাণু অস্ত্র

তিনি এর আগে এক বক্তৃতায় অভিযোগ করেছিলেন, মার্কিন সরকার তার ন্যাটো জোটের মিত্র দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন রেখে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি লঙ্ঘন করে যাচ্ছে।

ইতালি ও তুরস্কসহ ন্যাটো জোটের আরো কিছু দেশে আমেরিকার প্রায় ২০০ পরমাণু অস্ত্র মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯