ড্রোন হামলায় পাক-মার্কিন সহযোগিতা বাধাগ্রস্ত হবে: ইসলামাবাদ  
https://parstoday.ir/bn/news/world-i51903-ড্রোন_হামলায়_পাক_মার্কিন_সহযোগিতা_বাধাগ্রস্ত_হবে_ইসলামাবাদ
পাকিস্তানের অভ্যন্তরে একতরফা মার্কিন ড্রোন হামলার নিন্দা করেছে ইসলামাবাদ সরকার। বুধবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কথিত সন্ত্রাসী আস্তনায় হামলার নামে এ ধরনের তৎপরতার কারণে দু দেশের ভেতরকার আস্থা নষ্ট হবে এবং ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বাধাগ্রস্ত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৮ ২২:২০ Asia/Dhaka
  • মার্কিন ড্রোন
    মার্কিন ড্রোন

পাকিস্তানের অভ্যন্তরে একতরফা মার্কিন ড্রোন হামলার নিন্দা করেছে ইসলামাবাদ সরকার। বুধবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কথিত সন্ত্রাসী আস্তনায় হামলার নামে এ ধরনের তৎপরতার কারণে দু দেশের ভেতরকার আস্থা নষ্ট হবে এবং ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বাধাগ্রস্ত হবে।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোন থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররম এজেন্সির একটি আফগান শরণার্থী শিবিরে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দাবি করা হচ্ছে- মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের দুই গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছে। পাকিস্তানের পুলিশ নিহত দুই ব্যক্তিকে এহসান খোরাই ও নাসির মাহমুদ নামে চিহ্নিত করেছে।

এদিকে, আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন বলেছে, তারা বুধবারের ড্রোন হামলার কথা জানে না। পাকিস্তানের ভেতরে যেসব ড্রোন হামলা হয় তা আফগানিস্তানে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকেই পরিচালিত হয়ে আসছে। মার্কিন ড্রোন হামলার তীব্র সমালোচনা করে থাকে পাকিস্তান। ইসলামাবাদ আশঙ্কা করছে, পাকিস্তানের উপজাতি এলাকায়ও মার্কিন ড্রোন হামলা বিস্তৃত করা হতে পারে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪