উত্তর সিরিয়ায় ২০টি ঘাঁটি স্থাপনা করেছে আমেরিকা: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i53757-উত্তর_সিরিয়ায়_২০টি_ঘাঁটি_স্থাপনা_করেছে_আমেরিকা_রাশিয়া
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় ২০টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে আমেরিকা। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলেকজান্ডার ভেনেদিতকভ এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০১, ২০১৮ ১৩:৫১ Asia/Dhaka
  • সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা
    সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় ২০টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে আমেরিকা। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলেকজান্ডার ভেনেদিতকভ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, আমেরিকাই কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে অত্যাধুনিক অস্ত্র দিয়ে তুরস্ককে তাদের ওপর হামলার উসকানি দিয়েছে। রাশিয়ার এ কর্মকর্তা বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বাইরের দেশগুলো বিশেষ করে আমেরিকার হস্তক্ষেপের কারণে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে।

সিরিয়ার আফরিনে তুর্কি বাহিনীর অভিযান

ভেনেদিতকভ বলেন, আফরিনে কুর্দিদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে এবং তাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী চেতনা জাগিয়ে তুলেছে আমেরিকা। সে কারণেই তুরস্ক আফরিনে সামরিক অভিযান চালাতে উদ্যোগী হয়ে ওঠে। ওয়াইপিজি'র ৩০ হাজার গেরিলাকে আমেরিকা অস্ত্র দিয়েছে।

সিরিয়ার সরকার আফরিনে তুর্কি হামলার নিন্দা জানিয়েছে এবং সিরিয়ায় মার্কিন বাহিনীর উপস্থিতির বিরোধিতা করছে। দামেস্ক সরকার বার বার বলেছে, সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের উপস্থিতির কোনো বৈধতা নেই।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১