সিরিয়ায় যুদ্ধের আগুন জ্বালিয়েছে আমেরিকা: পাকিস্তানের সুন্নি জোট
মার্চ ০১, ২০১৮ ১৬:২৭ Asia/Dhaka
-
সাহেবজাদা হামিদরেজা
পাকিস্তানের সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সভাপতি সাহেবজাদা হামিদরেজা বলেছেন, সিরিয়া যুদ্ধের জন্য আমেরিকা দায়ী। পাঞ্জাবের কেন্দ্রীয় শহর লাহোরে এক সমাবেশে তিনি এ কথা বলেছেন।
হামিদরেজা আরও বলেছেন, আমেরিকার মতো কিছু বলদর্পী দেশ নিজেদের স্বার্থে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে সিরিয়ায় সংকট সৃষ্টি করেছে এবং গৃহযুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে বিরোধ উসকে দিচ্ছে এবং মুসলমানদের মধ্যে সংঘাত বাধানোর চেষ্টা করছে। সিরিয়ার জনগণ মার্কিন স্বার্থের বলিতে পরিণত হচ্ছে বলে তিনি জানান।
২০১১ সালে সিরিয়ায় মার্কিন মদদে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পর থেকে এ পর্যন্ত লাখ লাখ মানুষ নিহত হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১
ট্যাগ