পূর্ব গৌতায় ইসরাইলি অস্ত্র উদ্ধার; অভিযান শেষের পথে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i55024-পূর্ব_গৌতায়_ইসরাইলি_অস্ত্র_উদ্ধার_অভিযান_শেষের_পথে_রাশিয়া
সিরিয়ার সেনাবাহিনী পূর্ব গৌতার হারাস্তা এলাকা থেকে বিপুল পরিমাণ ইসরাইলি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। সেখানকার কয়েকটি টানেল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিরিয়ার টিভি চ্যানেল থেকে এসব অস্ত্রের ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২৯, ২০১৮ ১৫:০৯ Asia/Dhaka
  • পূর্ব গৌতায় ইসরাইলি অস্ত্র উদ্ধার; অভিযান শেষের পথে: রাশিয়া

সিরিয়ার সেনাবাহিনী পূর্ব গৌতার হারাস্তা এলাকা থেকে বিপুল পরিমাণ ইসরাইলি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। সেখানকার কয়েকটি টানেল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিরিয়ার টিভি চ্যানেল থেকে এসব অস্ত্রের ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর বেশিরভাগই ল্যান্ড মাইন ও গ্রেনেড। তাকফিরি সন্ত্রাসীরা ইসরাইলের কাছ থেকে এসব অস্ত্র পেয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবেই পালানোর সময় সন্ত্রাসীরা এসব অস্ত্র নিয়ে যেতে পারে নি। হারাস্তা এলাকার যেসব টানেলে এসব অস্ত্র পাওয়া গেছে সেগুলো আবাসিক এলাকায় তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগেও বহু বার সন্ত্রাসীদের কাছ থেকে বিভিন্ন এলাকা মুক্ত করার পর সেখান থেকে ইসরাইলি অস্ত্র উদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী।

গত ফেব্রুয়ারিতেও দেইর আজ-জোরের বুকামাল শহরের অদূরে আস-সিয়াল ও হাসারাত গ্রাম থেকে মর্টার, ট্যাংক ও মাইনসহ ইসরাইলের তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

গত ১০ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী আইএসের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে ট্যাঙ্ক, সামরিক যান, স্থল মাইন, গাড়ি বোমাসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামও ছিল। 

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (বৃহস্পতিবার) বলেছেন, পূর্ব গৌতায় সন্ত্রাসবিরোধী অভিযান খুব শিগগিরই শেষ হবে। শুধু 'দুমা' শহরটিই এখন সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের রয়েছে বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯