সিরিয়া থেকে সেনা সরিয়ে মেক্সিকো সীমান্তে মোতায়েন করুন: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i55280-সিরিয়া_থেকে_সেনা_সরিয়ে_মেক্সিকো_সীমান্তে_মোতায়েন_করুন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সেনা সরিয়ে মেক্সিকো সীমান্তে মোতায়েন করার কথা বলেছেন। বাল্টিক দেশগুলোর নেতাদের সঙ্গে গতকাল (মঙ্গলবার) হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।  
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৪, ২০১৮ ০৬:৩৪ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সেনা সরিয়ে মেক্সিকো সীমান্তে মোতায়েন করার কথা বলেছেন। বাল্টিক দেশগুলোর নেতাদের সঙ্গে গতকাল (মঙ্গলবার) হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।  

এসময় ট্রাম্প জানান, তিনি বিষয়টি নিয়ে শিগগিরি প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে বৈঠক করবেন এবং মেক্সিকো সীমান্তে সেনা পাঠানো হবে। যতক্ষণ ওই সীমান্তে দেয়াল নির্মাণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে মার্কিন সেনা মোতায়েন থাকবে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প জানান, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তিনি আগ্রহী।  

বাল্টিক দেশগুলোর নেতাদের সঙ্গে ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলন

মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় লোকজন আসা অব্যাহত থাকার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। এজন্য তিনি মেক্সিকো সরকারকে দায়ী করেন। দক্ষিণের এ প্রতিবেশীর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নাফটা সইয়ের বিষয়েও নিজের অসন্তুষ্টির কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে তিনি এ চুক্তি বাতিলের কথা বলেছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪