ট্রাম্প টাওয়ারে আগুন; নিহত ১
https://parstoday.ir/bn/news/world-i55496-ট্রাম্প_টাওয়ারে_আগুন_নিহত_১
আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত ট্রাম্প টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তি মারা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বিশাল এ ভবনের মালিক।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০১৮ ০৮:২৪ Asia/Dhaka
  • ট্রাম্প টাওয়ারের আগুন নেভানোর জন্য উপস্থিত হয় ফায়ার সার্ভিস
    ট্রাম্প টাওয়ারের আগুন নেভানোর জন্য উপস্থিত হয় ফায়ার সার্ভিস

আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত ট্রাম্প টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তি মারা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বিশাল এ ভবনের মালিক।  

নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকায় অবস্থিত এ ভবনে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটার দিকে ট্রাম্প টাওয়ারের ৫০তম তলায় অগ্নিকাণ্ড শুরু হয়। খবর পেয়ে নিউ ইয়র্কের ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী আহত হয়েছে তবে তাদের অবস্থা অতটা মারাত্মক নয়।

আগুন নেভানোর জন্য নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের তৎপরতা

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগুন নিভে যাওয়ার ঘোষণা দেন এবং ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান। কিন্তু ফায়ার সার্ভিস জানায়, আগুন এখনো নিয়ন্ত্রনে আসে নি।  

ট্রাম্প টাওয়ারে এই প্রথম আগুন লাগার ঘটেনি। গত জানুয়ারি মাসে এ ভবনের ছাদে রাখা কুলিং টাওয়ারে এক অগ্নিকাণ্ডে দুই ব্যক্তি আহত হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮