সিরিয়ায় কখন হামলা হবে তা আমি বলি নি: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i55722-সিরিয়ায়_কখন_হামলা_হবে_তা_আমি_বলি_নি_ট্রাম্প
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় কখন হামলা করা হবে তা আমি কখনোই বলি নি। আজ (বৃহস্পতিবার) এক টুইটে তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, হামলা কখন হবে আমি তা স্পষ্ট করি নি। হামলা খুব শিগগিরই হতে পারে, আবার খুব শিগগিরই নাও হতে পারে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১২, ২০১৮ ১৫:১০ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় কখন হামলা করা হবে তা আমি কখনোই বলি নি। আজ (বৃহস্পতিবার) এক টুইটে তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, হামলা কখন হবে আমি তা স্পষ্ট করি নি। হামলা খুব শিগগিরই হতে পারে, আবার খুব শিগগিরই নাও হতে পারে।

 তার প্রশাসন মধ্যপ্রাচ্যে দায়েশ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করেন ট্রাম্প। তবে বাস্তবতা হচ্ছে বিভিন্ন তথ্য-প্রমাণে দেখা গেছে, দায়েশ সৃষ্টিতে আমেরিকার ভূমিকা ছিল এবং নানাভাবে ওই গোষ্ঠীকে তারা মদদ দিয়েছে।

গতকালের টুইটে ট্রাম্প সিরিয়ায় স্মার্ট ক্ষেপণাস্ত্র হামলা হবে বলে ঘোষণা করে বলেছিলেন, রাশিয়া প্রস্তুত হও। চমৎকার স্মার্ট বোমা আসছে।

এরপরই ধারণা করা হচ্ছিল খুব শিগগিরই সিরিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। তবে রাশিয়া এর আগে বলে রেখেছে, সিরিয়া লক্ষ্য করে ছোড়া যেকোনো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২