ইরানসহ বিশ্বের ৮০০ শহরে পালিত হচ্ছে কুদ্‌স দিবস (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i58582-ইরানসহ_বিশ্বের_৮০০_শহরে_পালিত_হচ্ছে_কুদ্_স_দিবস_(ভিডিও)
ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের ৮০০ শহরে আন্তর্জাতিক আল-কুদ্‌স দিবস পালিত হচ্ছে। ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সংহতি জানাতে এবং ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে পবিত্র আল-আকসা মসজিদ ও বায়তুল মুকাদ্দাস শহর মুক্ত করার দাবিতে কুদ্‌স দিবস পালিত হয়ে আসছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০৮, ২০১৮ ০৮:২৮ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের ৮০০ শহরে আন্তর্জাতিক আল-কুদ্‌স দিবস পালিত হচ্ছে। ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সংহতি জানাতে এবং ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে পবিত্র আল-আকসা মসজিদ ও বায়তুল মুকাদ্দাস শহর মুক্ত করার দাবিতে কুদ্‌স দিবস পালিত হয়ে আসছে।

ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর মহান নেতা ইমাম খোমেনী পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক আল-কুদ্‌স দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে কুদ্‌স দিবসে বিক্ষোভ-মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

ইরানে কুদ্‌স দিবসের মিছিলে নারী-শিশুদের অংশগ্রহণ

কুদ্‌স দিবস উলক্ষে ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরের সর্বস্তরের লোকজন মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছেন। একই ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা নেয়া হয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডন ও কানাডার টরেন্টোসহ বিশ্বের ৮০০ শহরে। কুদ্‌স দিবসের মিছিলে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া এবং ইসরাইলি পতাকা পোড়ানো হয়ে থাকে।  

কুদস দিবসের আয়োজন

টরেন্টোয় সমাবেশ আয়োজনকারীরা জানিয়েছেন- ন্যায়বিচার, শান্তি ও ভালোবাসা হচ্ছে এবারের কুদ্‌স দিবসের মূল প্রতিপাদ্য। এর পাশাপাশি ইসলামভীতি, বর্ণবাদ ও ইহুদিবাদ ও ইসরাইলের যুদ্ধাপরাধের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।

কুদ্‌স মুক্ত করার দাবি সম্বলিত ফেস্টুন দেখাচ্ছেন এক নারী

কুদ্‌স দিবস উপলক্ষে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অবৈধ সীমান্ত দেয়ালের কাছে ফিলিস্তিনিরা সমবেত হতে পারেন বলে আশা করা হচ্ছে। ওই এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে আয়োজিত বিক্ষোভ-প্রতিবাদে ইসরাইল ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে।  

কুদ্‌স দিবসের মিছিলে বড়দের পাশাপাশি শিশুদের অংশগ্রহণ 

এবারের কুদ্‌স দিবস এমন সময় পালিত হচ্ছে যখন মার্কিন সরকার পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ওই শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮