সাগরে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/world-i58766-সাগরে_ভেঙে_পড়ল_মার্কিন_এফ_১৫_যুদ্ধবিমান
জাপানের দক্ষিণে ওকিনাওয়া দ্বীপের কাছে সাগরের ওপর একটি মার্কিন এফ-১৫ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। জাপানের বার্তা সংস্থা কিয়োদো এবং সরকারি রেডিও এনএইচকে’র প্রথামকি খবর অনুসারে বিমানটি ওকিনাওয়ার কাদেনা বিমানঘাঁটি থেকে উড়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০১৮ ০৯:০২ Asia/Dhaka
  • মার্কিন এফ-১৫ বিমান
    মার্কিন এফ-১৫ বিমান

জাপানের দক্ষিণে ওকিনাওয়া দ্বীপের কাছে সাগরের ওপর একটি মার্কিন এফ-১৫ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। জাপানের বার্তা সংস্থা কিয়োদো এবং সরকারি রেডিও এনএইচকে’র প্রথামকি খবর অনুসারে বিমানটি ওকিনাওয়ার কাদেনা বিমানঘাঁটি থেকে উড়েছিল।

আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে এফ-১৫ ঈগল বিমানটি ওকিনাওয়া দ্বীপের নাহা শহরের ৮০ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়। তবে খবরে বলা হয়েছে- তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় যে, বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছে কিনা। অবশ্য, অন্য একটি খবরে দাবি করা হয়েছে- বিমান থেকে বের হতে গিয়ে পাইলট পা ভেঙে ফেলেছে এবং হেলিকপ্টারে করে তাকে মার্কিন একটি সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

Image Caption

মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এশিয়া সফর করছেন এবং চরম প্রতিদ্বন্দ্বী দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন তখন আমেরিকার এ বিমান বিধ্বস্ত হলো।

এর আগে, গত বছর মার্কিন একটি সামরিক হেলিকপ্টারের জানালা ভেঙে জাপানের স্কুলের খেলার মাঠে পড়েছিল। এসব ঘটনায় জাপানিদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে। এছাড়া, জাপানের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটির বিরোধিতা করে আসছে দেশটির জনগণ। জাপানে মোতায়েন মার্কিন সেনারা প্রায়ই নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ে যা স্থানীয় জনগণের মধ্যে মারাত্মক ক্ষোভ সৃষ্টি করেছে। জাপানে প্রায় এক লাখ মার্কিন সেনা মোতায়েন রয়েছে যার অর্ধেকই ওকিনাওয়া দ্বীপে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১