যুদ্ধবিরতির সুযোগে হত্যা চালিয়ে যাচ্ছে আফগান তালেবান; নিহত আরও ১৮
https://parstoday.ir/bn/news/world-i59376-যুদ্ধবিরতির_সুযোগে_হত্যা_চালিয়ে_যাচ্ছে_আফগান_তালেবান_নিহত_আরও_১৮
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে তালেবানের নতুন হামলায় নিহত হয়েছে আরও ১৬ পুলিশ ও দুইজন বেসামরিক ব্যক্তি। আফগান কর্মকর্তারা আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছে। গতকাল প্রদেশের আটটি চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা শুরু করে তালেবান। এর ফলে নিহতের এ ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৮ ১৭:৫৭ Asia/Dhaka
  • তালেবান গেরিলা
    তালেবান গেরিলা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে তালেবানের নতুন হামলায় নিহত হয়েছে আরও ১৬ পুলিশ ও দুইজন বেসামরিক ব্যক্তি। আফগান কর্মকর্তারা আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছে। গতকাল প্রদেশের আটটি চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা শুরু করে তালেবান। এর ফলে নিহতের এ ঘটনা ঘটে।

দেশটির নিরাপত্তাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, বাদগিসে নিরাপত্তাবাহিনীর আটটি চেকপয়েন্ট হামলার মাধ্যমে দখলের চেষ্টা করে তালেবানরা।এরপর তারা দু’টি চেকপয়েন্ট দখলে নেয়। 

এছাড়াও ১৩ জন ইঞ্জিনিয়ার ও ২০ জন নিরাপত্তারক্ষীকে অপহরণের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

এর আগে বুধবার (২০ জুন) বাদগিসে ৩০ সেনাকে হত্যা করে তালেবানরা। এসময় একটি সামরিক ঘাটিও দখল করে তারা। সমালোচকরা বলছেন, যুদ্ধবিরতির সুযোগে তালেবানরা দেশটির বিভিন্ন প্রান্তে আরও নিরাপদে ছড়িয়ে পড়ছে এবং সঙ্ঘবদ্ধ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

গত রোববার তালেবান যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করলেও আফগান প্রেসিডেন্ট এর মেয়াদ আরও দশ দিন বাড়ান। একইসঙ্গে তিনি তালেবানের প্রতিও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২