এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেড়ে নিল ইসরাইলি সংসদ
https://parstoday.ir/bn/news/world-i60147-এককভাবে_যুদ্ধ_ঘোষণার_ক্ষমতা_কেড়ে_নিল_ইসরাইলি_সংসদ
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা বাতিল করা হয়েছে। এর ফলে এখন থেকে নেতানিয়াহু মন্ত্রিসভার অনুমোদন ছাড়া যুদ্ধ ঘোষণা করতে পারবেন না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৮ ১২:৪৭ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা বাতিল করা হয়েছে। এর ফলে এখন থেকে নেতানিয়াহু মন্ত্রিসভার অনুমোদন ছাড়া যুদ্ধ ঘোষণা করতে পারবেন না।

গতকাল (মঙ্গলবার) বর্ণবাদী ইসরাইলের সংসদ-নেসেটে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। বিলের পক্ষে ৭৭টি এবং বিপকেষ ১৬টি ভোট পড়েছে।      

গত ৩০ এপ্রিল বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়ে নেসেটে বিল পাস করা হয়। কয়েক মাসের ব্যবধানে তার এ ক্ষমতা কেড়ে নেয়া হলো।

গাজা উপত্যকা ও গোলান মালভূমি ইস্যুতে উত্তেজনা বেড়ে যাওয়ায় ইহুদিবাদী ইসরাইলের নেতারা উদ্বেগের মধ্যে রয়েছে। উগ্রপন্থীরাও এ ধরনের উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করছে। এ অবস্থায় এক ব্যক্তির হাতে যুদ্ধ ঘোষণার ক্ষমতাকে বিপজ্জনক বলে মনে করছে তারা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮