জটিল অবস্থা: গজনির নিয়ন্ত্রণ কার হাতে?
https://parstoday.ir/bn/news/world-i63443-জটিল_অবস্থা_গজনির_নিয়ন্ত্রণ_কার_হাতে
আফগানিস্তানের সরকারি সেনা ও উগ্র গোষ্ঠী তালেবান -দু পক্ষই গজনি শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। গত কয়েকদিন ধরে শহরটিতে ভয়াবহ সংঘর্ষ চলছে এবং শুক্রবার তালেবান শহরের বিরাট অংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৮ ১৩:৩৫ Asia/Dhaka
  • তালেবান গেরিলা
    তালেবান গেরিলা

আফগানিস্তানের সরকারি সেনা ও উগ্র গোষ্ঠী তালেবান -দু পক্ষই গজনি শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। গত কয়েকদিন ধরে শহরটিতে ভয়াবহ সংঘর্ষ চলছে এবং শুক্রবার তালেবান শহরের বিরাট অংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল।  

শুক্রবার শেষ দিকে আফগানিস্তানের সরকারি বাহিনী বলেছিল যে, নিরাপত্তা বাহিনী শহরে পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে যার মূল লক্ষ্য হলো তালেবান গেরিলা।

গজনির সংসদ সদস্য শাহ গুল রেজায়ি বলেছেন, “কাবুলের কেন্দ্রীয় সরকার বলেছে, গজনির নিয়ন্ত্রণ তাদের হাতে। তবে আমরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি যারা বলেছেন যে, গজনি শহরের আশপাশে এখনো সংঘর্ষ চলছে।”

সংঘর্ষের সময় গজনির আকাশে ধোঁয়া উড়ছে

আফগানিস্তানের এ সংসদ সদস্য বলেন, তালেবান গেরিলাদেরকে পিছু হঠাতে বাড়তি সামরিক শক্তি পাঠানো হয়েছে। তবে তালেবান গেরিলারা আফগান সামরিক বাহিনীর বিরুদ্ধে বিজয় দাবি করেছে। তারা বলেছে, গজনি শহর জয় করতে গিয়ে তালেবান গেরিলারা চার ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দখল করা হয়েছে। এ অবস্থায় সংসদ সদস্য রেজায়ি বলছেন, আসলে গজনি কে নিয়ন্ত্রণ করছে তা বলা কঠিন।#     

পার্সটুডে/এসআইবি/১১