আমেরিকাকে মোকাবেলায় কাজ করবে ইরান, রাশিয়া, চীন, ইইউ
https://parstoday.ir/bn/news/world-i64235-আমেরিকাকে_মোকাবেলায়_কাজ_করবে_ইরান_রাশিয়া_চীন_ইইউ
আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য একসঙ্গে কাজ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এজন্য আগামী দিনগুলোতে এসব দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা জোরদার করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৪:০৮ Asia/Dhaka
  • আমেরিকাকে মোকাবেলায় কাজ করবে ইরান, রাশিয়া, চীন, ইইউ

আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য একসঙ্গে কাজ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এজন্য আগামী দিনগুলোতে এসব দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা জোরদার করবে।

রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি আরো বলেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য কিছু কর্ম-পরিকল্পনা করেছে। এর আওতায় মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেয়ার জন্য এসব দেশ ও সংস্থা ঐক্যবদ্ধ উপায় খুঁজে বের করবে।

রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

মার্কিন চাপের মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সহযোগিতা না করায় ইউরোপীয় কোম্পানিগুলোর সমালোচনা করেছেন রিয়াবকভ। তিনি বলেন, ইউরোপীয় কোম্পানিগুলোর এ ধরনের নীতি ভুল।

মার্কিন নিষেধাজ্ঞার মুখে সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচাতে ইউরোপীয় কোম্পানিগুলোকে আর্থিক সমর্থন দেয়ার পদক্ষেপ নেয় ইইউ। কিন্তু তারা মার্কিন চাপের কাছে অনেকটা নতিস্বীকার করে ইরানের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখতে অপরাগতা প্রকাশ করে। এর ফলে ইইউ’র পক্ষ থেকে নেয়া পদক্ষেপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপের এ পদক্ষেপ ইরানের সঙ্গে তাদের সম্পর্ক জোরদারের ইঙ্গিত বহন করে।#

পার্সটুডে/এসআইবি/১২