‘নতুন নাটক নিয়ে জাতিসংঘে নেতানিয়াহু’
https://parstoday.ir/bn/news/world-i64620-নতুন_নাটক_নিয়ে_জাতিসংঘে_নেতানিয়াহু’
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযোগের নতুন নাটক মঞ্চস্থ করতে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিয়েছেন। তিনি সেখানে মূল্যহীন অভিযোগ করে বলেছেন, ইরান ‘গোপন স্থাপনায়’ পরমাণু অস্ত্র তৈরির কাজ করছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ০৮:৪৫ Asia/Dhaka
  • ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কথিত গোপন স্থাপনা দেখাচ্ছেন নেতানিয়াহু
    ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কথিত গোপন স্থাপনা দেখাচ্ছেন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযোগের নতুন নাটক মঞ্চস্থ করতে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিয়েছেন। তিনি সেখানে মূল্যহীন অভিযোগ করে বলেছেন, ইরান ‘গোপন স্থাপনায়’ পরমাণু অস্ত্র তৈরির কাজ করছে।

তিনি তার মিথ্যা দাবি প্রতিষ্ঠা করার জন্য এরইমধ্যে একটি মানচিত্র ও ভবনের ছবি ব্যবহার করে দাবি করেছেন, ওই ভবন হচ্ছে রাজধানী তেহরানে ‘পরমাণু অস্ত্র তৈরির একটি কারখানা’।  

নেতানিয়াহু তার ভাষায় বলেন, “গত মে মাসে আমরা ইরানের গোপন পরমাণু স্থাপনার আর্কাইভ প্রকাশ করেছিলাম। আজকে আমি ইরানের পরমাণু অস্ত্র তৈরির দ্বিতীয় স্থাপনার তথ্য প্রকাশ করছি।” তিনি দাবি করেন, “পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত বাদ দেয় নি ইরান।” এছাড়া, পরমাণু সমঝোতার প্রতি জোর সমর্থন দেয়ায় নেতানিয়াহু ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেন।

ইসরাইলের টেলিভিশন অনুষ্ঠানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নেতানিয়াহুর মিথ্যাচার

যখন বিশ্ব সম্প্রদায় ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য ইরানের প্রশংসা করছে তখন নেতানিয়াহু এই উদ্ভট দাবি করলেন। নেতানিয়াহু এর আগেও কয়েকবার এ ধরনের দাবি করেছেন। পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে থাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।#

পার্সটুডে/এসআইবি/২৮