ব্যক্তিগত ড্রোন গুলি করে নামানোর অনুমতি দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i64839-ব্যক্তিগত_ড্রোন_গুলি_করে_নামানোর_অনুমতি_দিলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আকাশ থেকে ব্যক্তিগত ড্রোন গুলি করে ভূপাতিত করার অনুমতি দিয়ে একটি বিলে সই করেছেন। এরইমধ্যে বিলটি সমালোচনার মুখে পড়েছে; বিরোধীরা বলছেন, নতুন আইনের অপব্যবহারের জোরালো আশঙ্কা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৭, ২০১৮ ১১:৩৬ Asia/Dhaka
  • ড্রোন
    ড্রোন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আকাশ থেকে ব্যক্তিগত ড্রোন গুলি করে ভূপাতিত করার অনুমতি দিয়ে একটি বিলে সই করেছেন। এরইমধ্যে বিলটি সমালোচনার মুখে পড়েছে; বিরোধীরা বলছেন, নতুন আইনের অপব্যবহারের জোরালো আশঙ্কা রয়েছে।

গতকাল (শুক্রবার) প্রেসিডেন্ট ট্রাম্প এ বিলে সই করেন। বিলটিতে সাতটি ধারা রয়েছে যার মাধ্যমে মার্কিন বিমান চলাচল ব্যবস্থাকে আরো আধুনিক করা হবে। এর একটি ধারা হচ্ছে ব্যক্তিগত ড্রোন সংক্রান্ত যাতে বলা হয়েছে, কোনো ব্যক্তিগত বা বেসরকারি খাতের ড্রোনকে হুমকি বলে মনে হলে তা গুলি করে ভূপাতিত করা যাবে। এজন্য কোনো পূর্ব ঘোষণা বা পরোয়ানার দরকার হবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প

আগেই এ বিলের বিরোধিতা করেছে আমেরিকান সিভিল লিবারটিস ইউনিয়ন। সংগঠনটি বলছে, অনেক সময় সাংবাদিকরা কিংবা বড় বড় ব্যবসায়ি ড্রোন ব্যবহার করেন এবং এগুলোর গায়ে লেখা থাকে না যে, কোন ড্রোন কী কাজে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে বিনা অনুমতিতে বা কোনো পরোয়ানা ছাড়াই গুলি করার অনুমতি দেয়া হলে এ আইনের মারাত্মক অপব্যবহার হতে পারে। ক্যালিফোর্নিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনও একই ধরনের কথা বলেছে।#  

পার্সটুডে/এসআইবি/৭