পরমাণু স্থাপনা দেখার অনুমতি দেবে উ. কোরিয়া: পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i64871-পরমাণু_স্থাপনা_দেখার_অনুমতি_দেবে_উ._কোরিয়া_পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বন্ধ করা পরমাণু স্থাপনা দেখানোর জন্য আন্তর্জাতিক পরিদর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৮ ১২:২৮ Asia/Dhaka
  • পুঙ্গে-রি পরমাণু স্থাপনা
    পুঙ্গে-রি পরমাণু স্থাপনা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বন্ধ করা পরমাণু স্থাপনা দেখানোর জন্য আন্তর্জাতিক পরিদর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া।

গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের পর এ ধরনের পরিদর্শনের সুযোগ দেয়ার দাবি জানিয়ে আসছিল আমেরিকা। এমন পরিদর্শনের মাধ্যমে মার্কিন সরকার নিশ্চিত হতে চায় যে, পিয়ংইয়ং তার পরমাণু স্থাপনা বন্ধ করেছে।

আজ (সোমবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পম্পেও বলেন, কিম জং উনের সঙ্গে রোববার বৈঠকের সময় পরমাণু ইস্যুর দীর্ঘ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

পম্পেও এবং কিম জং উন (ডোনে)

উত্তর কোরিয়ায় ছয়টি পরমাণু স্থাপনা রয়েছে এবং সবগুলোর জন্য প্রয়োজনীয়  পরীক্ষা চীন সীমান্তের পাহাড়ি এলাকায় অবস্থিত পুঙ্গে-রি পরমাণু স্থাপনায় করা হয়েছে। উত্তর কোরিয়ার দাবি অনুসারে, গত মে মাসে ওই পরমাণু স্থাপনা বন্ধের কাজ শুরু হয় তবে আজ পর্যন্ত আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষককে সেখানে যেতে দেয়া হয় নি। এখন পম্পেও বলছেন, গতকাল তার সঙ্গে বৈঠকে কিম জং উন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যাওয়ার অনুমতি দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৮