কান্দাহারে নিরাপত্তা বৈঠকে তালেবানের হানা; গভর্নর ও পুলিশ প্রধান নিহত
https://parstoday.ir/bn/news/world-i65142-কান্দাহারে_নিরাপত্তা_বৈঠকে_তালেবানের_হানা_গভর্নর_ও_পুলিশ_প্রধান_নিহত
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নরের দেহরক্ষীর গুলিতে প্রাদেশিক গভর্নর যালমাই ওয়েসা ও পুলিশ প্রধান জেনারেল আব্দুর রাজিক নিহত ও দুই মার্কিন সেনাসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। আব্দুর রাজেক কান্দাহারে তালেবানের আতঙ্ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ১৮, ২০১৮ ১৯:৩৫ Asia/Dhaka
  • কান্দাহারে নিরাপত্তা বৈঠকে তালেবানের হানা; গভর্নর ও পুলিশ প্রধান নিহত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নরের দেহরক্ষীর গুলিতে প্রাদেশিক গভর্নর যালমাই ওয়েসা ও পুলিশ প্রধান জেনারেল আব্দুর রাজিক নিহত ও দুই মার্কিন সেনাসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। আব্দুর রাজেক কান্দাহারে তালেবানের আতঙ্ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন।

কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলের প্রধান জান খাকরেযওয়াল বলেছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রদেশের পদস্থ কর্মকর্তারা নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে বসেছিলেন। সেখানে বিদেশি অতিথিরাও ছিলেন।

বৈঠক শেষ হওয়ার পরপরই গভর্নরের দেহরক্ষী গুলি শুরু করেন। এতে পুলিশ প্রধান, গর্ভনর এবং প্রাদেশিক গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। তবে মার্কিন জেনারেল স্কট মিলার অক্ষত আছেন। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

আফগানিস্তানে আগামী ২০ অক্টোবর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তালেবান এই নির্বাচন বয়কট করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮