মার্কিন ড্রোন রুশ ঘাঁটিতে হামলা চালিয়েছে: জেনারেল
https://parstoday.ir/bn/news/world-i65306-মার্কিন_ড্রোন_রুশ_ঘাঁটিতে_হামলা_চালিয়েছে_জেনারেল
রাশিয়া বলেছে, সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটির ওপর আমেরিকার এক ডজনের বেশি ড্রোন একবার হামলা চালিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে আজ (বৃহস্পতিবার) সিয়াংশান ফোরামে দেয়া বক্তৃতায় রুশ সামরিক কর্মকর্তা কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিন এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৮ ১২:৫০ Asia/Dhaka
  • রুশ ঘাঁটিতে হামলায় অংশ নেয়া সন্ত্রাসীদের ড্রোন ( ১৬ আগস্টের ছবি)
    রুশ ঘাঁটিতে হামলায় অংশ নেয়া সন্ত্রাসীদের ড্রোন ( ১৬ আগস্টের ছবি)

রাশিয়া বলেছে, সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটির ওপর আমেরিকার এক ডজনের বেশি ড্রোন একবার হামলা চালিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে আজ (বৃহস্পতিবার) সিয়াংশান ফোরামে দেয়া বক্তৃতায় রুশ সামরিক কর্মকর্তা কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হেমেইমিম বিমানঘাঁটির ওপর ১৩টি ড্রোন দিয়ে হামলা চালানো হয় যার মধ্যে ইউএস পজিদন-৮ ড্রোনও ছিল। এসব ড্রোন একসঙ্গে ভূমধ্যসাগরের ওপর দিয়ে উড়ে এসেছিল। তবে জেনারেল ফোমিন ওই হামলার সুনির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করেন নি।

জেনারেল আলেকজান্ডার ফোমিন

রাশিয়ার এ সেনা কর্মকর্তা বলেন, একজন ক্রু ১৩টি ড্রোন পরিচালনা করেছিল। সে সময় আমেরিকার পজিদন-৮ ড্রোন ভূমধ্যসাগর এলাকায় একটানা ৮ ঘণ্টা নজরদারির কাজ করে। যখন রুশ বাহিনীর ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের মুখে পড়ে তখন এসব ড্রোনকে মানুয়ালি পরিচালনা করা হয়। এরপরও এসব ড্রোন রুশ ঘাঁটির দিকে অগ্রসর হলে সেগুলোকে ধ্বংস করা হয়।

সিয়াংশান ফোরামে দেয়া বক্তৃতায় জেনারেল ফোমিন আরো বলেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হলে সবার আগে তাদের কাছে বিদেশী অস্ত্রের সরবরাহ বন্ধ করতে হবে। তিনি জানান, সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক সব অস্ত্র ও যোগাযোগের ব্যবস্থা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫