কোরীয় উপদ্বীপ পরমাণু মুক্ত হবে: আমেরিকার বিশ্বাস
https://parstoday.ir/bn/news/world-i65403-কোরীয়_উপদ্বীপ_পরমাণু_মুক্ত_হবে_আমেরিকার_বিশ্বাস
উত্তর কোরিয়া বিষয়ক মর্কিন বিশেষ দূত স্টিফেন বেইগান বলেছেন- তিনি নিশ্চিত  যে, কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা কাজ করতে পারবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৯, ২০১৮ ১২:৪৫ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (বামে) এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন
    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (বামে) এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন

উত্তর কোরিয়া বিষয়ক মর্কিন বিশেষ দূত স্টিফেন বেইগান বলেছেন- তিনি নিশ্চিত  যে, কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা কাজ করতে পারবে।

তিনি বলেন, “আমাদের একটি অভিন্ন লক্ষ্য রয়েছে যা কোরীয় উপদ্বীপে ৭০ বছরের যুদ্ধ ও শত্রুতার অবসান ঘটাতে যাচ্ছে।” দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত লি দো-হুনের সঙ্গে সিউলে এক বৈঠকে স্টিফেন বেইগান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “এ লক্ষ্য অর্জন করতে গেলে প্রাথমিকভাবে যা দরকার তা হচ্ছে- চূড়ান্ত ও পূর্ণাঙ্গভাবে কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করতে হবে। আমি একদম নিশ্চিত যে, আমরা এ নিয়ে একসঙ্গে কাজ করতে পারব।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টা জোরালো হয়েছে। এতে বেশ কিছু ইস্যুতে বিশেষ করে নিষেধাজ্ঞা কার্যকর ও দুই কোরিয়ার মধ্যে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা নিয়ে আমেরিকা এক রকমের উদ্বিগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি দুই কোরিয়ার নেতাদেরকে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে অনেক বেশি আন্তরিক বলেই মনে হচ্ছে। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে কূটনৈতিক তৎপরতায় দেখা যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৯