‘খনিজ সম্পদ লুটের জন্য আফগানিস্তানে মার্কিন আগ্রাসন’
-
আফগানিস্তানের মাটিতে কিসের সন্ধান করে মার্কিন সেনারা?
আফগানিস্তানের বিশাল খনিজ সম্পদ বিশেষ করে লিথিয়াম লুট করে নেয়ার জন্য ২০০১ সালে দেশটিতে সামরিক আগ্রাসন চালিয়েছে আমেরিকা। এছাড়া, আফগানিস্তানে দখলদারিত্ব কায়েমের পর থেকে মার্কিন সেনারা আফিম চাষাবাদকে সুরক্ষা দিয়ে এসেছে। মার্কিন খ্যাতিমান শিক্ষাবিদ, ভেটারান্স ট্রুথ ম্যাগাজিনের সাংবাদিক ও নাইন/ইলেভেন বিষয়ক গবেষক জেমস হেনরি ফিটজার একথা বলেছেন।
তিনি সুস্পষ্ট করে বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বিশ্ব বাণিজ্যকেন্দ্র ও পেন্টাগনে কথিত সন্ত্রাসী হামলার সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক ছিল না। গতকাল (রোববার) তিনি ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, ৯/১১’র হামলায় আফগানিস্তান জড়িত ছিল এটা হাস্যকর এবং অবিশ্বাস্য।
গত বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ড্যানফোর্ড ওয়াশিংটন পোস্ট আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, আমেরিকা ও ন্যাটোর স্বার্থে এবং ৯/১১’র মতো আরেকটি হামলা ঠেকাতে হলে আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত রাখতে হবে। তার এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রফেসর হেনরি ফিটজারের সাক্ষাৎকার নেয় প্রেস টিভি।
তিনি বলেন, ২০০১ সালের কথিত সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, নব্য-রক্ষণশীলরা, প্রতিরক্ষা বিভাগ ও মোসাদ। মার্কিন সরকার ওই হামলার বিষয়ে যে প্রচারণা চালিয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।#
পার্সটুডে/এসআইবি/১০