৪ দিন ধরে চলছে তালেবান-আমেরিকা আলোচনা
https://parstoday.ir/bn/news/world-i67581-৪_দিন_ধরে_চলছে_তালেবান_আমেরিকা_আলোচনা
কাতারের রাজধানী দোহায় তালেবান নেতারা ও আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ টানা চারদিন ধরে আলোচনা করছেন। মূলত এ আলোচনা দুদিন চলার কথা থাকলেও পরে তা বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা একে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৯ ২০:০৪ Asia/Dhaka
  • জালমে খলিলজাদ
    জালমে খলিলজাদ

কাতারের রাজধানী দোহায় তালেবান নেতারা ও আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ টানা চারদিন ধরে আলোচনা করছেন। মূলত এ আলোচনা দুদিন চলার কথা থাকলেও পরে তা বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা একে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আলোচনা বাড়ানোর খবর নিশ্চিত করে বলেছেন, আলোচনা এখনো চলছে; যখন চুক্তি বা সমঝোতা হবে তখন আমরা এ নিয়ে বিস্তারিত জানাব।”

চলতি সপ্তাহের প্রথম দিকে আমেরিকা তালেবানের সঙ্গে তাদের আলোচনা শুরুর কথা জানিয়েছিল। তবে দুদিনে আলোচনা শেষ না হওয়ায় তা টেনে চারদিনে নেয়া হয়েছে।

তালেবানের কয়েকজন আলোচক

আফগান হাই পিস কাউন্সিলের মুখপাত্র সাইয়্যেদ এহসান তাহেরি বলেছেন, “যখন আলোচনা লম্বা হয় তখন তার অর্থ দাঁড়ায় আলোচনা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং অংশগ্রহণকারীরা ইতিবাচক ফলাফলের কাছাকাছি থাকে।

এদিকে, তালেবান ও আমেরিকার আলোচনায় মূলত তিনটি বিষয় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। বিষয় তিনটি হচ্ছে- আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, অন্য দেশে হামলা চালানোর জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার না করা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি।#

পার্সটুডে/এসআইবি/২৪